
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ র পোরশায় “পোরশা মডেল প্রেসক্লাব” এর দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিরুদ্দীন বাবু, সাধারন সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক গণমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি নাঈম উদ্দীন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংগুরিয়া ইউনিয়নের একটি ড্রাগন ফলের বাগানে সংগঠনের আহবায়ক সাংবাদিক ডিএম রাশেদ এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। পূর্বেই সংগঠনের নির্বাচনী আহবায়ক কমিটি তফসিল ঘোষনা করেছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ৩টি পদে অন্য কেউ আবেদন না করায় ঐ ৩জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় বিভিন্ন পদে ৮সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা ঘোষণা করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান