
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করার হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার (বুধবার) ২৪ এপ্রিল দক্ষিন রামনারায়নপুর ৬নং ওয়ার্ডে কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আবুল কালাম (৪৭) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, সময় স্থানীয় মেম্বার, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, চাটখিল থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য