
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কীম বিষয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন শ্রেণি পেশার উদ্যোক্তা, সুধী, সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। সভায় প্রধান আলোচক ছিলেন, আলফাডাঙ্গা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল আলীম।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন ও বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু প্রমুখ।
সভায় বক্তারা জানান, আঠারো থেকে পঞ্চাশর্ধ কৃষি শ্রমিক, বেসরকারি চাকুরীজীবি, বেসরকারি শিক্ষক-কর্মচারী, ঈমাম, পুরোহিতসহ নানা শ্রেণি পেশার মানুষ সার্বজনীন পেনশন স্কীম গ্রহণ করতে পারবেন। তবে সরকারি চাকুরীজীবি, সরকারি পেনশনভোগী ও সামাজিক নিরাপত্তার ভাতাভোগীরা এই স্কীম গ্রহণ করতে পারবে না।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা