
শাহজাহান সিরাজ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষার শিক্ষকদের তিনদিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শঙ্কর চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ বকসী সূর্য, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি মো. আব্দুর রশিদ সরকার প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান