
শাহজাহান সিরাজ : গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি হজ্ব যাত্রীদের দু’দিনব্যাপী হজ্ব প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মোজাহারুল মান্নান, জেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরকার, ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক মো. গোলাম মর্তুজা, ট্রেইনার হেলাল উদ্দিন সরকার প্রমুখ।
এই হজ্ব প্রশিক্ষণের উদ্বোধনী দিনে ১৫০ জন মহিলাসহ ৪০০ জন হজ্ব যাত্রী অংশ গ্রহণ করে। দু’দিনব্যাপি হজ্ব প্রশিক্ষনে মোট ৮০০ জন হজ্ব যাত্রী অংশ নেবে। শেষে দেশের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২