
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় সশস্ত্র ডাকাতদলের দুই গ্রুপের সংঘর্ষে পিতা- পুত্র নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন- গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)। নিহতরা সম্পর্কে পিতাপুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, অবৈধ গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ডাকাত দলের উভয় পক্ষের সংঘর্ষে পিতা পুত্র নিহত হয়েছেন। এঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল আলম। তিনি জানান, দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাবা – ছেলে নিহত হয়েছেন। মূলত অবৈধ গরু পাচারকে কেন্দ্র করে এই ঘটনার সুত্রপাত। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে৷ অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২