হোম » সারাদেশ » চকরিয়াতে শান্তি-সৃংখলা প্রতিষ্ঠায় বিট কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত

চকরিয়াতে শান্তি-সৃংখলা প্রতিষ্ঠায় বিট কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত

এইচ এম রুহুল কাদের,চকরিয়া: চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড বিট পুলিশিং ও সম্মিলিত সামাজিক সংঘের উদ্যোগে মাদক সেবা ও ব্যবসা,কিশোর গ্যাংসহ যাবতীয় অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

শনিবার (২০ এপ্রিল) বিকাল ৩টায় তরচপাড়ায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার(চকরিয়া-পেকুয়া) সার্কেল রকিব উর রাজা,সহকারী কমিশনার ভূমি এরফান উদ্দিন ।চট্টগ্রাম রাউজানের সহকারী কমিশনার ভূমি রিদুওয়ানুল ইসলাম, চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার,ওসি তদন্ত অপরুপ কুমার চৌধুরী।

পৌরসভার মহিলা কাউন্সিলর রাশেদা বেগম।এতে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এম নুরুস শফি। স্বাগত বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক সংঘের আহ্বায়ক এডভোকেট মনোহর আলম, মাষ্টার আবু শোয়েব, মাষ্টার গিয়াস উদ্দিন,চকরিয়া পৌর কর্মকর্তা রাজিবুল মোস্তফা। কর্মসূচী পরিচালনা করেন সম্মিলিত সামাজিক সংঘের সদস্য সচিব তাজ উদ্দিন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!