
রায়হান আলীঃ বুধবার দুপুরে উল্লাপাড়ার ফুলজোর নদীতে গোসল করতে নেমে হোসেন (১০) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। সে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের তরুন আলীর ছেলে এবং রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে হোসেন ৪/৫ জন বন্ধুকে নিয়ে রামকান্তপুর খেয়া ঘাটের পাশে গোসল করতে নামে। সে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা পানিতে নেমে খোঁজা খুঁজি করে হোসেনের মরদেহ উদ্ধার করেন।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোসেনর মরদেহ তার পরিবারে হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান