
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিক্সা চালক দুলা মিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন শেষে এলাকাবাসীর আয়োজনে কাটা মোড়ে ঘন্টাব্যাপি আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটামোড়ে বেড়িকেট চলাকালে নিহত দুলা মিয়ার হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও বিচারদাবীতে বক্তব্য রাখেন দুলার স্ত্রী আসমা বেগম, ছেলে আরিফ হোসেন, বড় ভাই সাইফুল ইসলাম, আন্দোলনে সংহতি প্রকাশ করেন, দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মোতিন মোল্লা, ইউপি সদস্য তুষার মিয়া, হালিম,স্বপন,সহ অন্যরা।
পরে পুলিশ প্রশাসন আসামীদের গ্রেফতার, কাটামোড়ে সিসি ক্যামেরা স্থাপন সহ তাদের বেশ কিছু দাবী পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত