
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রিদওয়ান আহমেদের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তালাত হোসেন বাবলা, সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজু মিয়া প্রমূখ। এ সময় বক্তারা বলেন, মেহেরপুরের আম্র কাননে ( বৈদ্যনাথ তলায়) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকার গঠন করা হয়। সেখান থেকেই মূলত মুক্তি যোদ্ধের সূচনা করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন