
আওয়াজ অনলাইন : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে টাইগাররা। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ৪১৬ রানে পিছিয়ে স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৫ রান। জাকির হাসান ২৮ ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম শূন্য রানে অপরাজিত ছিলেন।
আজ সোমবার তৃতীয় দিনের শুরু থেকে শ্রীলঙ্কা বোলারদের দারুনভাবে সামলে দলের রান ১শ’র দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জাকির-তাইজুল। কিন্তু দলীয় ৯৬ রানে জাকিরের আউটের পর দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। ১০৫ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।
এসময় জাকির ৮টি চারে ৫৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ ও তাইজুল ২২ রানে আউট হন। অর্থাৎ ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংণলাদেশ।
চতুর্থ উইকেটে ১০ রানের অবিচ্ছিন্ন জুটি বেঁধে প্রথম সেশন শেষ করেছেন মোমিনুল হক ও সাকিব আল হাসান। মোমিনুল ২ ও সাকিব ৬ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ২টি, লাহিরু কুমারা-প্রবাথ জয়সুরিয়া ১টি করে উইকেট নেন।

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল
পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা