হোম » সারাদেশ » নাটোর শহরের “হাফসা ছাত্রী নিবাস “থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর শহরের “হাফসা ছাত্রী নিবাস “থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান, নাটোর প্রতিনিধি : নাটোর শহরের ছাত্রী নিবাস থেকে নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ মার্চ রাত  ১১ টার দিকে শহরের উত্তর বরগাছা জোলারবাতা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  নুসরাত জাহান বৈশাখী নাটোর জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের  বাহাদুরপুর গ্রামের  ( চামারি ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান মরহুম রশিদুল ইসলাম মৃধার বড় ভাই) মোঃ রকিবুল মৃধার মেয়ে।
 ও  জেলা ব্যাডমিন্টন দলের সদস্য। সে এবারে এসএসসি পরীক্ষা দিয়েছে ও একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানা যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার  দিবাগত রাতে  নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুর ফোন পেয়ে তার বাসা শহরের উত্তর বড়গাছা জোলার বাতা এলাকায় যান। সেখানে গিয়ে জানতে পারেন তার বাসার ৩য় তলায় অবস্থিত হাফসা ছাত্রী নিবাসের ভেতর থেকে আটকানো একটি কক্ষে বৈশাখী নামের এক ছাত্রীর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে ।
পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় ওই কক্ষের দরজা ভেঙে সেখান থেকে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাহার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । নিহতের পরিবারের লোকজন নাটোর সদর হাসপাতালে উপস্থিত হয়েছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা যাচ্ছে যে তাহার মৃত্যুটি আত্নহত্যা হতে পারে
ওসি আরও জানান, নিহতের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!