
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার পাঠানি পুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ কাজ চলমান রয়েছে। গত ৭ ফেব্রুয়ারি সহকারী কমিশনার ভূমি সরেজমিনে তদন্ত করে কাজ বন্ধ করে দেন। সরকারি খতিয়ানভুক্ত এই জমিতে সার্ভেয়ার পরিমাণ করে লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
সরেজমিনে ৩০ মার্চ দেখা গেছে উপজেলার দোহাজারী পৌরসভাধীন পাঠানি পুল এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ড্রাম সিট ও ত্রিপল দিয়ে আড়াল করে কাজ চলছে অবিরাম। এতে ভেতরে ছয়টি দোকানঘর নির্মাণ করা হচ্ছে। খবর পেয়ে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এ সময় তিনি খাস খতিয়ানভূক্ত ভূমিতে সরেজমিনে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে ৬টির মধ্যে ৩টি দোকান (প্রায় ৮০ ফুট) সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে পড়েছে মর্মে লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করে দেন। এরপর অবৈধ দোকান নির্মাণকারীরা ৬টি দোকানের মধ্যে মাত্র নিজ উদ্যোগে ১টি দোকান ভেঙ্গে বাকি ৫টি দোকানের নির্মাণ কাজ প্রায় শেষ করে ফেলেছে। প্রশাসন কর্তৃক লাল পতাকা গেড়ে দেওয়ার পরও কিভাবে অবৈধ দখলকারীরা নির্মাণ শেষ করেছে তা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, উচ্ছেদ নথি জেলা প্রশাসক কার্যালয়ে আছে। এরমধ্যে তারা আমাকে একটি প্রস্তাব দেয়। পূণরায় দুইজন সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলে দোকান পূণ নির্মাণ করা হচ্ছে ।আমার সার্ভেয়ার দুইবার ভূল পরিমাপ করছে।তিনি আরো বলেন, কাজ বন্ধ করে দেওয়া হবে। জেলা প্রশাসক কার্যালয় থেকে উচ্ছেদ নথি আসলে পরিমাপ করে উচ্ছেদ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল