
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: কক্সবাজারের প্রথম ট্রমা সেন্টার চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বিকাল ৩টায়, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহীম ফিতা কেটে ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন দত্ত।
উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের চেয়ারম্যান ডা: গোলাম মোস্তফা নাদিম। এতে ট্রমা সেন্টারের শেয়ার হোল্ডার, ডাক্তার, শুভাকাঙ্ক্ষী, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ট্রমা সেন্টারের বিশেষত্ব হল- না কেটে সি-আর্ম অপারেশন করা হবে। তা ছাড়া উদ্বোধনের দিন ৪০% ছাড়ের ব্যবস্থার কথা জানান, ম্যানেজার মুবিনুল হক।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান