
আব্দুল কাদের, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদ পুর ইউনিয়নের হলাইজানা টুপির হাটে অবস্থিত মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের দিনে বিকেল ৪ ঘটিকার সময় মেধা বিকাশ কোচিং সেন্টারে ই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার দোয়া অনুষ্ঠানে মাহমুদ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মেধা বিকাশ কোচিং সেন্টারের পরিচালক, আব্দুল কাদের উপস্থিত শিক্ষার্থীদের লক্ষ্য করে বলেন, তোমরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা ভাল লেখা পড়া করে দেশ ও জাতীর কল্যান করবে।

এ সময় উপস্থিত ছিলেন, মেধা বিকাশ কোচিং সেন্টারের পরিচালক, আব্দুল ,সহ: পরিচালক ইয়াসিন আরাফাত, জিয়াউর রহমান, মেহেদী হাসান, আরাফাত মুক্তার, স্বাধীন মিয়া, মেধা বিকাশ কোচিং সেন্টারের প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, ইকবাল হোসেন বকুল, সাবেক মেম্বর জামাল উদ্দিন ডলি, ডা: রায়হান কবির সহ বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান