
আল মাহমুদ দোলন : পঞ্চগড়ে ২৫ শত টাকায় এক মাস বয়সী কন্যা সন্তান বিক্রির ঘটনা ঘটেছে। গত(২৫ মার্চ) সোমবার বিকেলে পঞ্চগড় মেডিসিন রোড এলাকায় ঘটনাটি ঘটে। তবে মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি।
স্থানীয়রা বলছেন, তার বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়। সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় বিভিন্ন হাট-বাজারে ঘুরে বেড়াতো। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই নিয়ে জনমনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ভিডিওতে দেখা যায়, এক নারী তার কোলে থাকা এক মাস বয়সের কন্যা শিশুকে ২৫ শত টাকার বিনিময়ে বিক্রি করছে। এবং দর-কষাকষির মাঝে ওই শিশুকে ক্রয় করছেন এক বয়বৃদ্ধ ব্যক্তি। এক পর্যায়ে টাকা দিয়ে খুশিতে শিশুটিকে নিজ কোলে নেন ওই বৃদ্ধ।
স্থানীয়রা জানান, হঠাৎ মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজ সন্তানকে বিক্রির জন্য দাম হাকায়। শহরের ট্রাক টার্মিনাল এলাকার বৃদ্ধ মেকানিক ইসমাইল হোসেন শিশুটিকে ২৫ শত টাকার বিনিময়ে ক্রয় করে নেন।
আবার বিক্রির বেশ কিছু সময় পর শিশুটিকে ফেরত নেয় ওই নারী।
এ বিষয়ে ইসমাইল হোসেন বলেন, আমি মেকানিকের কাজ করি। বাজার করতে গিয়ে দেখি ওই মেয়ে তার সন্তানকে বিক্রি করবে বলছে। আমার এক নি:সন্তান ভাগনির জন্য তার কাছ থেকে বাচ্চাটি ২ হাজার টাকায় ক্রয় করতে চাই। এর মাঝে সে আরও টাকা চাইলে আরও ৫শত টাকা দিয়ে বাচ্চাটিকে নিজের কোলে নেই।
বাড়ি ফেরার পথে সে আবার দৌড়ে এসে টাকা ফেরত দিয়ে বাচ্চাটিকে নিয়ে নেয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা