হোম » সারাদেশ » চকরিয়াতে ইফতার থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

চকরিয়াতে ইফতার থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী রিজার্ভ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান (৩০) পূর্ব ডুমখালী এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে। তিনি ডুমখালী এলাকার আলোচিত আমির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় আসামি। সম্প্রতি জামিনে জেল থেকে বের হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগমুহূর্তে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় মসজিদের পাশে একটি হোটেলে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন আবদুর রহমান। এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত অতর্কিত টানাহেঁচড়া করে পার্শ্ববর্তী রিজার্ভ এলাকায় নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাঘাত করে আবদুর রহমানের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আবদুর রহমানের মরদেহ দেখে চকরিয়া থানা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ছুরিকাঘাত করে আবদুর রহমানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!