
আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে বিদেশী পিস্তল- ০১টি, ম্যাগজিন-০১টি, গুলি-০২ রাউন্ড উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ রতন (৩০), পিতা-মৃত রেকাত, সাং-বালিয়াডাঙ্গা, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে ।
ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ঘটনাস্থল রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর (মুছার ঈদগাহ) গ্রামস্থ জনৈক মোঃ দোয়েল সাংবাদিক এর বসতবাড়ীর দক্ষিণ দিকে ও জনৈক মোঃ আঃ সুবহান এর ফসলি জমির দক্ষিণ পার্শ্বে অবস্থিত
চারঘাট টু বাঘা গামী পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই উক্ত ঘটনাস্থলে পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের গোয়েন্দা দল তাকে ঘটনাস্থলেই আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী স্বীকার করে যে, তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজার প্যান্টের সাথে কোমরের সামনের দিকে খাকী ও লাল রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়