
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায় রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার মরুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন মিয়া পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ পিপিএম (সেবা) আসাদুজ্জামান টিটু, এ বিষয়ে নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে মোটরসাইকেলে করে রিপনসহ তিনজন গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
পথে পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় আহত অপর দুই আরোহী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েন তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২