হোম » সারাদেশ » ভৈরবে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ

ভৈরবে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ

এম ওয়াসিম, ভৈরব, (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে  বিনামূল্যে কৃষকদের মাঝে  পাট বীজ  ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি  অফিসের আয়োজনে  পাট অধিদপ্তর ও কৃষি  আজ  বৃহস্পতিবার উপজেলা  নির্বাহী কর্মকর্তা  একে এম গোলাম  মোর্শেদ খানের সভাপতিত্বে – বন্ধু  হল রুমে পাট অধিদপ্তর ও কৃষি অফিস যৌথভাবে ২ হাজার ২শ ৫৪জন ক্ষুদ্র  ও প্রান্তিক কৃষকদের মাঝে  প্রত্যেককে  ১ কেজি করে বিনামূল্যে  পাট বীজ ও ১২ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়।
এ সময়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা  কৃষি  কর্মকর্তা আকলিমা বেগম, অতিরিক্ত  কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী  কৃষি  সম্প্রসারন কর্মকর্তা মোঃ আশরাফ আলী  ভূইয়াঁ,  উপ- সহকারী  উদ্ভিদ সংরক্ষণ  কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
এ সময়  বক্তারা বলেন, সরকার পাটের আবাদ ও  উৎপাদন বৃদ্ধির  লক্ষ্যে বিনামূল্যে  কৃষকদের মাঝে   এ বীজ বিতরন করছেন ।  তবে কৃষকরা যেন বীজ নিয়ে  জমিতে রোপন করে এবং  পাটের আবাদ বৃদ্ধি  করে  পাটকে আবারো তার সোনালী  অতীত  ফিরে আনতে আহবান জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!