
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারীতে কৃষক পাইকারি সবজি বাজার সকাল (স্টেশন রোড দোহাজারী) ইজারা স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বিগত ২৯ ফেব্রুয়ারি হাট বাজার/ সি,এন,জি ও ব্যাটারি চালিত অটো রিকশা স্ট্যান্ড ইজারা বিজ্ঞপ্তি প্রকাশে সংক্ষুব্ধ হইয়া মহামান্য হাই কোর্ট ডিভিশনে রিট পিটিশন নং ৩২৭৮/২০২৪ এ আদেশ দেন।
মোহাম্মদ আবু ইউসুফ ‘র রিটে গতকাল বুধবার প্রাথমিক শুনানির পর বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। ইজারা বিজ্ঞপ্তিতে প্রকাশিত হাট বাজার তালিকার ক্রমিক ৫ এ উল্লেখিত “কৃষক পাইকারি সবজি বাজার সকাল (স্টেশন রোড দোহাজারী)” এর পরবর্তী সকল ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা ক্রমে একটি আদেশ প্রদান করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমিনুল ইসলাম চৌধুরী।
আইনজীবী মোমিনুল ইসলাম চৌধুরী বলেছেন, হাই কোর্ট ডিভিশনে গতকাল ২০ মার্চ শুনানি শেষে রিট পিটিশনে প্রার্থনা মতে রুল জারি করেন হাইকোর্ট । ইজারা বিজ্ঞপ্তিতে প্রকাশিত হাট বাজার তালিকার ক্রমিক ৫ এ উল্লেখিত “কৃষক পাইকারি সবজি বাজার সকাল (স্টেশন রোড দোহাজারী)” এর পরবর্তী সকল ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা ক্রমে একটি আদেশ প্রদান করেন।
এই বিষয়ে পৌর মেয়র লোকমান হাকিম স্থগিতাদেশ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, আমরা হাইকোর্টে অভিযোগের জবাব দিব। অভিযোগ শুনানি না হওয়া পর্যন্ত আদেশ বহাল থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান