
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মীকে কারগারে পাঠিয়েছে আদালত। পুলিশ কর্তৃক বিস্ফোরক আইনে দায়েরকৃত চারটি মামলায় বুধবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালত।
এর আগে, এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন এসব নেতাকর্মী। দলীয় সূত্রে জানানো হয়, জাতীয় নির্বাচনের আগে, শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আজ শেরপুরের জুডিশিয়াল আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৫ জন নেতাকর্মী।
এ সময় আদালত জামিনের আবেদন শুনানিশেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান