
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১০টায় হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় ও হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.এম. আলতাব হোসাইন সুমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম, হাতীবান্ধা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক নুরনবী সরকার, সাংবাদিক তমাল রায়, হাতীবান্ধা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কাজী শাহআলম, সাংবাদিক মাহির খান, সাংবাদিক শাহিনুর ইসলাম প্রান্ত, সাংবাদিক ফরহাদ হোসেন, সাংবাদিক মাসুদ বাবু, সাংবাদিক মনিরুজ্জামান মুন, সাংবাদিক সিদরাতুল মোস্তাকিন, সাংবাদিক হযরত আলী প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান