
ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী ও পাচারকারীরা গ্রাম অঞ্চলের সর্বত্রে ছড়িয়ে দিচ্ছে গাজা, ফেন্সিডিল ও প্যাথেডিনসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য। মাদক ব্যবসায়ীরা পৌরশহরের ষ্টেশনপাড়া, স্তাবনগর, কাজিখানা রোড, ফুলবাড়ী সাইকেল ঘরের গলি , কালিবাড়ী , উত্তর সুজাপুর আদর্শ কলেজ পাড়া জামে মসজিদের পাশে, শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর, শিবনগরসহ উপজেলার বিভিন্ন গ্রাম-অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে ফেন্সিডিল, গাজা, হিরোইন, প্যাথেডিনের, টাফেন্ডটা টেবলেট মত মারাত্মক সব মাদকদ্রব্য। হাত বাড়ালেই ফেন্সিডিল ও গাজা পাওয়ায় স্কুল-কলেজের যুবকেরাও দিন দিন নেশায় আসক্ত হচ্ছে বলে ভুক্তভোগীদের পারিবারিক সূত্রে জানা গেছে।
পারিবারিকভাবে নেশার টাকার জোগান না পেয়ে এসব স্কুল পড়ুয়া ছাত্ররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসায়ীদের নিরাপদ রুট হিসেবে হাকিমপুর উপজেলা সদর, হিলি, বিরামপুর উপজেলার কাটলা, মৌগ্রাম ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে গাজা, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইনসহ নানা ধরণের নেশা এলাকায় ছড়িয়ে দিচ্ছে। পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ইতিপূর্বে সড়কের চেকপোস্টগুলোতে বাস, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন তলস্নাশী করে মাদকদ্রব্য উদ্ধার করা করলেও ফুলবাড়ীর প্রকৃত ফেন্সিডিল, গাজা ও হিরোইন ব্যবসায়ীরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য জব্দ করা হলেও এখানে মাদক বন্ধের নেই কোন কার্যকরী অভিযান। ফলে দিন দিন মাদক ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে। বন্ধ হচ্ছে না মাদকের ঝিকিমিকি ও ছিনিমিনি খেলা।
অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিছু যুবনেতা অর্থের যোগান দিয়ে নিজেরাই এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। আবার পুলিশ প্রশাসনের থানা লাইনের বরাত দিয়ে কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী লাইনম্যান বনে গিয়ে এসব ব্যবসায় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ি ধরে ছেড়ে দিচ্ছে । মাদক একটি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে, এটা থেকে মুক্তি পেতে হবে। তারা বলেন, এ ব্যবসায় যারা বর্তমানে জড়িত তাদের প্রত্যেকেরই নাম প্রশাসনের জানা আছে। কিন্তু নির্বিঘ্নে এসব মাদক ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাই এলাবাসীদের প্রশাসনের এ নীরবতাকে ভাবিয়ে তুলছে। আবারো দেখা গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা মাদক সেবনকারিকে বা ব্যসায়িকে ধরে ভ্রাম্যমান আদালতের ভয় দেখিয়ে মোটা অংকের অর্থে নিচ্ছে সেই অর্থ না দিলে ভ্রাম্যমান করছে।
গত ২০ ফেব্রুয়ারি ২৯ বিজিবির মাদক ধ্বংস করা হয়। সেখান থেকে সিভিল মালির অসাধু মাধ্যমে ফেন্সিডিল বের করে মাদক ব্যবসায়ির কাছে বিক্রি করে। ফুলবাড়ী থানার এস আই মো আরিফুল ইসলাম অভিযান চালিয়ে আসামিকে ফেন্সিডিল সহ আটক করে। পরে দিনাজপুর র্যাবের একটি দল ফুলবাড়ীর উত্তর সুজাপুর আদর্শ কলেজ পাড়া ওবাইদুলের কাছ থেকে ৩৭৪ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়িকে আটক করে।
এলাকার সুধী সমাজের বিভিন্ন সত্মরের লোকজন জানান, আমাদের সন্তানরা সহজেই এসব নেশা পাওয়ার কারণে অংকুরেই ঝরে যাচ্ছে। ফলে সম্ভাবণাময় আগামী গড়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাচ্ছে, আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই। এ পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অভিযান দেখা যায়নি ফুলবাড়ী উপজেলায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসারের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল