
চকরিয়া প্রতিনিধি: চকরিয়াতে জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজের ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার) ১৯ মার্চ বিকেলে চকরিয়া পৌরশহরের দোহা ফুডের হল রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শামসুল আলম, চকরিয়া প্রবাসী ইউনিয়নের সভাপতি মুবিনুল ইসলাম মুবিন,প্রেসক্লাবের অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, সাংবাদিক শাহজালাল শাহেদ,সাংবাদিক নুরুদদোজা জনি।
দৈনিক গণমানুষের আওয়াজ চকরিয়া প্রতিনিধি এইচ এম রুহুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক নুুদদোজা জনি,সাংবাদিক সাঈদী আকবার ফয়সাল, চকরিয়া কর্মাস কলেজের অধ্যক্ষ ও মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শওকতুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন,মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও উদ্যোক্তা হেফাজ মোর্শেদ, মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসফাতুল ইসলাম জিসানসহ গন্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল