
ঠাকুরগাঁও জেলায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় এ উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে এ সময় কেক কেটে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক খবরের সিনিয়র সাংবাদিক শাহিন ফেরদৌস, আজকালের খবর পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, গোলাম সারোয়ার সম্রাট, বৈশাখীর টেলিভিশন জেলা প্রতিনিধি নাহিদ রেজা, দেশ টিভি এবং আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল আহমেদ, খোলা কাগজের জেলা প্রতিনিধি হাসান বাপ্পি, সকালে সময় পত্রিকার জেলা প্রতিনিধ মোঃ কামরুল হাসান, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, জুয়েল ইসলাম শান্ত, ঢাকা ক্যানভাস এবং মর্নিং পোস্ট এর জেলা প্রতিনিধি মোঃ সুজন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ ইসলাম। উপস্থিত অতিথি বৃন্দ দৈনিক গণমানুষ আওয়াজ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সামনে আরো ভালো সংবাদের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আরো ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল