
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি ইউনিয়নের গোপালনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে জুয়েল রানার বিরুদ্ধে সরকারী রাস্তা থেকে ৫০ হাজার টাকা মুল্যের একটি পাকুড় গাছ অবৈধ ভাবে কর্তন করে বিক্রি করার অভিযোগ উঠেছে।
গোপাল নগর গ্রামের মিষ্টার হক জানান, গত ৯ মার্চ তাদের গ্রামের জুয়েল রানা মরিচ তলা গোপালনগর রাস্তা থেকে একটি পাকুড়গাছ অবৈধ কেটে পাশের মানিক পোটল গ্রামের ব্যবশায়ী আলমগীর হোসেনের ছেলে জুয়েল মিয়ার কাছে বিক্রি করে দেয়। জুয়েল মিয়া গাছের গুলি ও ডাল পালা মানিক পোটল এলাকায় নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী বাধা প্রদান করে ।
এঘটনায় মিষ্টার হক সরকারী রাস্তা থেকে অবৈধভাবে গাছ কাটে বিক্রি করার অভিযোগে জুয়েল রানা সহ ৩ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি অভিযোগ দিয়েছেন । ধুনট থানার উপ- পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে গাছ কাটার সত্যতা পেয়ে কাটা গাছের গুড়ি, ও ডাল পালা জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার