
শাহজাহান সাজু , কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে ধর্ষণ ও অপহরণ মামলার দুই পলাতক আসামিদ্বয়কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
হোসেনপুর থানার মামলা নং-৭ তারিখ-১০ মার্চ ২০২৪ ধারা-৭/৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর আইও এসআই/সৈয়দ আব্দুস সাত্তার সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসামীদ্বয়কে ১৫ মার্চ ২০২৪ তারিখ রাত অনুমান ০৪.৫০ ঘটিকার সময় গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১. মো. আলী হোসেন ওরফে সোহান(২২), পিতা-মোঃ রাব্বুল, ২. মো. রাব্বুল(৫০), পিতা-মৃত জালাল উদ্দিন , উভয় গ্রাম- জামাইল, থানা-হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান