হোম » সারাদেশ » চৌরাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে দাতা ভোটার হতে টাকা প্রদান

চৌরাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে দাতা ভোটার হতে টাকা প্রদান

কামারখন্দ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আজীবন দাতা ভোটার হতে ২ লক্ষ টাকা ও এক মেয়ানের জন্য দাতা ভোটার হতে ২০ হাজার টাকা স্কুলের অনুকূলে জমা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন  স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোজাম্মেল হক।
এতে স্কুলের এক মেয়াদের জন্য ভোটার হতে একই গ্রাম চৌবাড়ির হেলাল উদ্দিন, পিতা মৃত গোলবার হোসেন আকন্দ ও তার ভাতিজা আব্দুল আলীম পিতা দুলাল হোসেন আকন্দ গত ১৪ মার্চ ২০২৪ ইং তারিখে প্রধান শিক্ষক তোজাম্মেল হক এর নিকট ২০   হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা স্কুলের অনু কূলে জমা দেন।
উল্লেখ্য, হেলাল উদ্দিন ও আব্দুল আলীম উভয়েই এলাকায় ভালো মানুষ হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে, অভিভাবকদের ধারণা এদের মধ্যে একজন স্কুলের ম্যানেজিং কমিটির দাতা সদস্য নির্বাচিত হলে স্কুলটির উন্নয়নে যথেষ্ট  অবদান রাখতে পারবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!