
মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার বাসুদেরপুর মাঠে ৮ জন কৃষকের ফসলে ঘাসমারা ওষুধ ছিটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার গভীর রাতে ঘাসমারা ওষুধ ছিটিয়ে পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের আজিজুল ইসলাম,শ্যামনগর গ্রামের ফরহাদ হোসেনসহ ৮ জন কৃষকের প্রায় ১০ বিঘা পেঁয়াজের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(১২ মার্চ) নলডাঙ্গা থানা ও উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেছেন কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন,তারা জমি লিজ নিয়ে পেঁয়াজ রোপণ করেন। কিন্তু রাতে শত্রুতা করে ঘাসমারা ওষুধ প্রয়োগ করে দুর্বৃত্তরা। আমাদের কৃষকদের লাগানো পেঁয়াজে পচন ধরে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে নলডাঙ্গা থানা,উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন কৃষকরা।
নলডাঙ্গা উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কিষোয়ার হোসেন জানান,বিষয়টি জানার সাথে সাথেই নলডাঙ্গা উপজেলা কৃষি বিভাগ এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রনোদনার মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২