
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ দলিত আদিবাসীদের জীবনমান উন্নয়নে তাদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মকবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং হেকস্ ইপার এর সহযোগিতায় সোমবার দুপুরে জেলার গোবিন্দনগরে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের এডভোকেসি অফিসার সুজন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রকল্পের উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার রীতা। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন