
ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ট ভ্যানের চাপায় জাকির সরদার (৫৫) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত মটর সাইকেল আরোহী পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। নিহত জাকির দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার চকশাহাবাজপুর গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান জানান,নিতহ জাকির (রবিবার) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে মটরসাইকেল যোগে ঢালাই কাজের উদ্দেশ্যে রওনা দিলে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের উত্তর সুজাপুর এলাকায় তার মটর সাইকেলে পিছনে দিনাজপুরগামী কার্ভাড ভ্যান ধাক্কা দিলে সে মটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান।
কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে ডাইভার পলাতক রেয়েছে। মরদেহর সুরতহাল শেষে তাদের পরিবারের কাজে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত