
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শামসুল ইসলাম আইডিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকালে অনুষ্ঠিত ২১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. খসরুজ্জামান রিছন এর সভাপতিত্বে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রউফ। বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা সারোয়ার, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কাঞ্চন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমান মুকুল, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম এম বলেন, অত্র বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি-সদস্য ও শিক্ষকদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রধান অতিথি হিসেবে আসার সুযোগ দেওয়ার জন্য। তিনি আরও বলেন বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হবে। পরে ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রাবরের মতো এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা উপস্থিত সবার নজর কাড়ে। এ সdময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার