
মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
বিদ্যালয়ের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, পৌরসভার মেয়র ভিপি নূরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাসের মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, সাবেক প্রধান শিক্ষক খায়রুন নেছা, উপজেলা যুবলীগ আহবায়ক খলিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত