হোম » সারাদেশ » জামালপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

জামালপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

রবিউল হাসান লায়ন: ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার  সকালে  জেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পন কর্মসূচীর আয়োজন করা হয়।
 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে জাতীয়  ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন  জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়াও দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!