
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিপা রানী সাহার বিরুদ্ধে রোগীর সাথে অসদাচরণ, আউটডোর ও ইনডোরের সেবাদিতে অনিহা, কারন ছাড়াই গালিগালাজ, রোগীদের মেডিকেল সার্টিফিকেট দিতে গড়িমসি, অর্থের বিনিময় সার্টিফিকেট প্রদান, অহেতুক রোগীদের ছাড়পত্র দেওয়া, রোগীদের খাবারের বাটি আদায়, ইনডোরে দিনে দুইবার রাউন্ড দেওয়ার নিয়ম না মেনে একবার রাউন্ড দেওয়াসহ নানা অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে।
হাসপাতাল সূত্রে জানা গেছে গত বছর নিপা রানী সাহা একজন মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। তিনি দীর্ঘদিন থেকে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদানের পর থেকে তিনি আউটডোর ও ইনডোরের রোগী ও তাদরে স্বজনদের সাথে অসদাচরণ ব্যবহার করেন। হাসপাতালে গিয়ে কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায় এসব চিত্র।
তিনি আউটডোরে দায়িত্বে থাকাবস্থায় রোগীদের বিভিন্ন ডায়াগনিস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য বাহিরে পাঠান। পরবর্তীতে রোগীরা তাদের পরীক্ষা নিরিক্ষার রিপোর্ট ওই সময়ে হাসপাতালে না দেখে দুপুর দুইটার দিকে তার চেম্বারে আসতে বলেন এবং ভিজিটের মাধ্যমে রোগী দেখেন। এছাড়াও তার পছন্দের কোম্পানীর কাছ থেকে টাকা নিয়ে রোগীদের সেই কোম্পানীর ্ওষধ কিনতে বাধ্য করেন।
রৌমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিপা রানী সাহার এসব অভিযোগ অস্বীকার করেন। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, এ রকম আচরন করে থাকলে তা মোটেও ঠিক করেনি। তারপরেও খোজনিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল