
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি স-মিলসহ তিনটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহিষকাটা বাজারের স-মিলের মালিক মাসুদ খানের বসতঘরের রান্নাঘর থেকে স-মিলে কর্মরত শ্রমিকরা আগুন বের হতে দেখে ডাক-চিৎকার করে। এসময় আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মির্জাগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলা বেতাগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি স-মিলের আংশিক, এবং তিনটি বসতঘর সম্পূর্ণ পড়ে যায়।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। মির্জাগঞ্জ ও বেতাগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট মিলে প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আনুমানিক প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান