হোম » সারাদেশ » ভৈরবে   সড়ক ও জনপথের কোটি কোটি  টাকার জায়গা  অবৈধ  দখলে  

ভৈরবে   সড়ক ও জনপথের কোটি কোটি  টাকার জায়গা  অবৈধ  দখলে  

এম এআর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে  সড়ক ও জনপথের  কোটি কোটি  টাকার জায়গা অবৈধভাবে দখল করে ভাড়া দিয়ে   প্রভাবশালীরা  মাসে হাতিয়ে নিচ্ছে  হাজার হাজার টাকা। সরকার হচ্ছে  বঞ্চিত ।
সরেজমিনে  গিয়ে  দেখা যায়  ঢাকা- সিলেট  মহাসড়কের ভৈরবের কমলপুর নিউ টাউন মোড়  প্রয়াত বিএনপি নেতা গিয়াস মিয়ার বাড়ির সামনে, ওয়াল টন শো- রুমের সামনে দুর্জয়মোড় সহ আশে-পাশে  বেশ কিছু স্থানে সড়ক ও জনপথের  কোটি কোটি  টাকার জায়গা এক শ্রেণীর প্রভাবশালীরা দখল করে স্থাপনা তৈরি  করে  ভাড়া দিয়ে অবৈধভাবে  বছরে লাখ লাখ টাকা  হাতিয়ে নিচ্ছে ।
দেখার যেন কেউ নেই। এভাবে অবৈধ দখলদারদের  কবলে সড়ক ও জনপথের জায়গা দখল করায়  ফুটপাত দিয়ে  হাটতে পথচারীদের  নানা সমস্যা সম্মুখীন হতে  হচ্ছে । শুধু তাই নয় ঢাকা- সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জ – ঢাকা রুটে চলাচলকারী বাস ট্রাক চলাচলে  ও সমস্যার সৃষ্টি  হচ্ছে । এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। স্থানীয় ও পথচারীদের  দাবী  অবৈধ দখলদারদের  উচ্ছেদ করে যেন মানুষের  চলাচলের  পথ উন্মুক্ত  করে দেয়  কর্তৃপক্ষ।
এ বিষয়ে  স্থানীয়  ওয়ার্ড বিএনপি  নেতা রকির সাথে  কথা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমি আমার জায়গাতে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছি। সড়ক ও জনপথের সাথে  মামলা চলছে আমার।  আপনি জানেন কার সাথে কথা বলছেন বলে হুমকি দেয়।
এ বিষয়ে  সড়ক ও জনপথ ভৈরব অফিস সূত্রে  জানা যায়   ঢাকা- সিলেট  মহাসড়কে ফোর লেনের কাজ চলছে । তাই সড়ক ও জনপথের  প্রজেক্টে যারা কাজ করছেন তাদেরকে জায়গা  বুঝিয়ে  দেওয়া  হয়েছে । এখন তারা উদ্ধার  অভিযান  পরিচালনা  করতে পারবে আমাদের কোন এখতিয়ার  নেই।
এ বিষয়ে ঢাকা- সিলেট মহাসড়কের   ফোরলেন প্রকল্পের উপ- সহকারী  প্রকৌশলী মতিয়ার জানান, ফোরলেন প্রকল্পের কাজ চলছে এ কাজ নিয়ে  ব্যস্ত । তবে  কাজ করতে গিয়ে যে দিকে সড়ক ও জনপথের জায়গা আছে আমরা সিমানা নির্ধারন করেছি। তবে ভৈরবে যদি সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে  আমরা  সময় মতো অভিযান পরিচালনা করে  তা উদ্ধার  করবো।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!