হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জের করতকোলায় ফুটবল টূর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা 

বগুড়ার শিবগঞ্জের করতকোলায় ফুটবল টূর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা 

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের করতকোলা জোনাব আলী  ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকালে স্থানীয় যুব সমাজ ও সুলতান ট্রেডার্স কর্তৃক আয়োজিত ফুটবল টূর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন করতকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক সুজা উদ-দৌলা সুজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী এমএ ইসলাম আরিফ, সাবেক মেম্বার শহিদুল ইসলাম, সুলতান মাহমুদ,তৌহিদুল ইসলাম,রিপন প্রাং, ফরিদ উদ্দিন,সাবলু মিয়া,শাওন,ইমাম,মিঠন প্রমূখ।খেলায় গাংনগর খেলোয়াড় কল্যান সমিতিকে ৩-১ গোলে পরাজিত করে  নওগাঁ জেলা ফুটবল একাদশ জয়লাভ করে।
খেলা পরিচালনা করেন রাকিবুল ইসলাম রাকিব,সহকারী জিন্নাতুল ইসলাম জিন্নাহ,শফি মামুন কবিরাজ। ধারাভাষ্যই ছিলেন রফিকুল ইসলাম রফিক ও বায়েজিদ হোসেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!