
বগুড়া প্রতিনিধিঃ র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৮ ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী নান্টু প্রামানিক (৩০) অবস্থান করছে।
এরই প্রেক্ষিতে গত ২ মার্চ সাভার এর যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী নান্টু প্রামানিক ওরফে চিটার নান্টু (৩০), পিতা- মৃত নাজির উদ্দিন ফকির ওরফে নজু ফকির, শৈলধুড়া থানা- শাজাহানপুর, বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মোঃ রোস্তম আলীর একটি তিন বছরের ছেলে বাচ্চাকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের হয় যার নং-১৩৬/১৫। দাপ্তরিক কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ