
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ইজিবাইক মালিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার কাতলাসুর স্বপ্ননগর এলাকার মধুমতি নদীর তীরে উৎসবে মেতেছিল উপজেলার ইজিবাইক মালিক সমিতির সদস্যরা। উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার কয়েক শতাধিক ইজিবাইক মালিক সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
কর্মজীবনের সারাদিনের ক্লান্তি শেষে ইজিবাইক মালিক সমিতির সদস্যরা আনন্দ উৎসবের সময় পার করেছে। আলোচনা সভায় তুলে ধরেছে নিজেদের সমস্যা ও সম্ভাবনার কথা।
উপজেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মো. নুর ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা ও উপজেলা ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক বরকত আলী প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান