
রবিউল হাসান লায়ন: জামালপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে জামালপুর এ্যাপোলো সহ তিন বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ১টি অপারেশন থিয়েটার এবং ১টি প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার এবং র্যাব এ যৌথ অভিযান পরিচালনা করে।
জানা যায়, শহরের দেওয়ানপাড়াস্থ জামালপুর এ্যাপোলো হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার না থাকায়, লাইসেন্স নবায়ন না থাকায় ও অপারেশন থিয়েটারে কাঠের আসবাবপত্র ব্যবহারের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে নানা অনিয়মের অভিযোগ শহরের নয়াপাড়াস্থ মা নার্সিং হোম এন্ড হাসপাতালকে ৩০ হাজার টাকা ও অপারেশন থিয়েটার সিলগালা এবং শহরের শফি মিয়ার বাজারস্থ ইউনাইটেড জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে। এ সময় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুর রহমানসহ সিভিল সার্জন প্রতিনিধি ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ