
মোস্তাফিজুর রহামন, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ সূর্যমূখী ফুলে ভরে গেছে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গন। দেখেই মনে হবে এ যেন এক স্বপ্নের বাগিচা। প্রতিদিন শতশত দশনার্থীদের পদচারনায় মুখর হচ্ছে পরিবেশ। ছবি তুলতে ব্যস্ত সময় পার করছে সবাই।
দৃষ্টিনন্দন বাগানটির সৌন্দর্য উপভোগ করছেন,উপজেলা পরিষদের সেবা গ্রহীতারাসহ সকলেই। গাছ ঠাঁসা ফোটা ফুলের মিষ্টি সুবাসে পাগল পারা পাখি আর মৌমাছিরাও। যা দেখে মুগ্ধ সবাই।
সরেজমিনে দেখা গেছে, ইট-পাথরে গড়া ভবনের সামনে দ্যুতি ছড়াচ্ছে বাহারি এই সূর্যমমূখী ফুলের ফুলের বাগানটি। হৃদয়কাড়া ফুলের মন মাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ সবাই।

উপজেলা পরিষদের বাগানে ঘুড়তে আসা দশনার্থী মোস্তাফিজুর রহমান,রুবেল হোসেনসহ অনেকে বলেন,এখানে এসে অনেক ভাল লাগছে,পরিবেশটাও ভাল। এমন একটি ফুলের বাগান আমাদের অনেক ভালো লাগে। এখানে ঘুড়তে এসে আমাদের অনেক ভালো লাগছে।
ইট-পাথরের দালান-কোঠার পাশে এমন নয়ন জুড়ানো পরিবেশ যে কাউকেই প্রকৃতিপ্রেমী করে তুলছে। এই উপজেলায় সূর্যমুখীর তেমন চাষ হয় না বলে সূর্যমুখী ফুলের এ বাগানটি এখন সৌন্দর্যপ্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
উপজেলা সহকারী ভূমি কমিশনার রাকিবুল হাসান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার বলেন,বাগানটির কারনে একটি দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি হয়েছে। গত বছরও এমন বাগান তৈরি করা হয়েছিলো। বাগানটি দেখতে প্রতিদিন শতশত নারী-পুরুষ এখানে আসছে। আগামীতে আরও বাগান করার উদ্যোগ গ্রহন করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান