
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জেঠাতো ভাই। পুলিশ ধারণা করছে, পরকীয়ার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছৈয়দ করিম (৪৬) উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত ছালামত উল্লাহ (৩৮) কে আটক করা যায়নি।
উখিয়ার থানার ওসি মো. শামীম হোসেন বলেন, উত্তর নিদানিয়া গ্রামের ছৈয়দ করিমকে তেতুলতলা নামক স্থানে আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ হঠাৎ ধারালো ছুরি নিয়ে বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষনিক স্বজনরা বাঁচানোর জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজর সদর হাসপাতালের মর্গে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছালামত উল্লাহ’র স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়া রয়েছে এমন সন্দেহের ভিত্তিতে ছৈয়দ করিমকে ছুরিকাঘাত করে ছালামত উল্লাহ। ঘটনার পরপরই ছালামত উল্লাহ পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে, হত্যাকান্ডের মূল কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান