
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ বৈলতলী ইউনিয়নে নাগরদোলার চাকায় ওড়না পেঁচিয়ে মুনতাহা আকতার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী মৌলানা তৌফাইল আহমদ (রহ:) এর বার্ষিক ওরশ শরীফের মেলায় এ ঘটনা ঘটে।
মুনতাহা ওই এলাকার মির্জা বাঙ্গালি বাড়ির মো. মোরশেদুল আলমের মেয়ে।
স্থানীয় চেয়ারম্যান এস এম সায়েম বলেছেন, ওরশ শরীফের মেলায় নাগরদোলার চাকায় ওড়না পেঁচিয়ে তৃতীয় শ্রেণীর শিশু মুনতাহা’র মৃত্যু হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মেলায় নাগরদোলার চাকার সাথে অসাবধানতাবশত গলায় ওড়না পেঁচিয়ে শিশুটির মৃত্যু হয়েছে৷ এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা