হোম » শিক্ষা » উল্লাপাড়ায় ৩ দাখিল পরিক্ষার্থী বহিষ্কার, ৪ কক্ষ পরিদর্শক অব্যাহতি

উল্লাপাড়ায় ৩ দাখিল পরিক্ষার্থী বহিষ্কার, ৪ কক্ষ পরিদর্শক অব্যাহতি

রায়হান আলীঃ বৃহস্পতিবার উল্লাপাড়া কামিল মাদ্রাসা চলমান দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বের জন্য ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেইসাথে ৪ জন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বহিস্কৃত শিক্ষার্থীর রোল নম্বর ১২২৪৪৭, ১৬২৪৮১ ও ১৬২৬৬৭ এবং অব্যাহতি প্রাপ্ত শিক্ষকগণ হলেন, উপজেলার মনোহরা দাখিলা মাদ্রাসার সহ-সুপার আব্দুর রউফ, বাদালিয়াকান্দি দাখিল মাদ্রাসার সহ-সুপার রেজাউন নবী, বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসার সহকারী মৌলবী ময়নুল হক এবং আমডাঙ্গা দাখিল মাদ্রাসার হায়দার আলী। বৃহস্পতিবার এই কেন্দ্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রর সচিব মোঃ আতিকুল রহমান জানান, উল্লিখিত শিক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং ওই সব শিক্ষার্থীর কক্ষে দায়িত্বে অবহেলার কারণে উল্লিখিত শিক্ষকগণকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!