
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোরআন তিলাওয়াত ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে বুধবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস এ কর্মসূচির আয়োজন করে ফুল মোহাম্মদ চৌধুরীরর উওরাধীকারীগং।
মোনাজাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে ফুল মোহাম্মদ চৌধুরীরর উওরাধীকারীগং আব্দুস সোবহান চৌধুরী, ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্সের সদস্য ওমর ফারুক চৌধুরী , পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা সহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল