হোম » সারাদেশ » ভৈরবে অবৈধ ৩টি পলিথিন কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

ভৈরবে অবৈধ ৩টি পলিথিন কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

এম আর ওয়াসিম, ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয় করার অপরাধে তিনটি কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
গত কাল মঙ্গর (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত ভৈরব বাজারের রানীর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এ অভিযান পরিচালনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ ও ভ্যাটেনারী কর্মকর্তা মনিরুজ্জামান তরফদার, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারে বিক্রির তথ্য পাওয়ার পর আজ মঙ্গলবার দুপুরে ভৈরবের রানীর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে জামাল ও অরুন এর মালিকানাধীন শাহিন প্যাকেজিং কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা, সোহরাওয়াদী মোল্লার কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা ও মনির আহমেদ এর কারখানাকে ২ লাখ টাকাসহ তিনটি অবৈধ পলিথিন  কারখানাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা সংবাদ পাই এখানে অবৈধ পলিথিন কারখানা রয়েছে। সে প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করে তিনটি কারখানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!