
মোঃ মনিরুজ্জামান কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক চাপায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন। নিহত তিন যাত্রী একই গ্রামের বাসিন্দা, তারা স্থানীয় একটি ইটভাটায় কাজের খোজে যাচ্ছিলেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৬ টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ভাউমান টালাবহ গ্রামের ইয়াকুব মুন্সির ছেলে মোফাজ্জল (৬৫), একই গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও মৃত- হাসেন আলীর ছেলে শওকত আলী (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে তিনজন একত্রে জীবিকার তাগিদে অটোরিকশা করে স্থানীয় একটি ইটভাটায় যাচ্ছিলেন তারা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্পের সামনে পৌছালে মহাসড়কের সার্ভিস লাইনে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজএ গুরুত্ব আহতাবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান