
মো. মোরসালিন ইসলাম ,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর কাঁচারে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কঠোর অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
রবিবার (১৮ ফেব্রুয়ারি ) বিকাল ৪ সময় ফুলবাড়ী পৌর বাজার মনিটারিং কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পাইকারি ও খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও চালের বাজারে কঠোর অভিযান পরিচালনা করে ৩ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দিন, ফুলবাড়ী থানার এ এসআই মো. মাহফুজসহ ৪ সদস্যসের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা